1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ যুব ফুটবল দলের জয়ে স্পিকারের অভিনন্দন শিশুদের স্বাবলম্বিতা ও কল্যাণ নিশ্চিতে সরকারের জিরো টলারেন্স নীতি শিশুদের স্বাবলম্বিতা ও কল্যাণ নিশ্চিতে সরকারের জিরো টলারেন্স নীতি স্থানীয় সরকার নির্বাচন আইনের অপেক্ষায়, প্রশাসক নিয়োগ চলছে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠান কদমতলী গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতার সুপারিশসহ ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শিক্ষামন্ত্রী: পরীক্ষায় নকল সহ সহায়তাকারীদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ১৮ জেলায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ৩৬তম দিনে প্রতিরোধ শক্তি ধরে রাখছে

ডিএনসিসি মেয়র বললেন উত্তরার সাতটি অ্যাভিনিউতে বন্ধ হচ্ছে রিকশা-লেগুনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ১৩৬ বার দেখা হয়েছে

ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর উত্তরায় সাতটি অ্যাভিনিউতে চলাচলকারী সাধারণ রিকশা ও লেগুনা বন্ধ করে দেওয়া হবে। প্রতিটি সেক্টরে কেবল নির্ধারিত পোশাকধারী চালকরাই রিকশা চালাতে পারবেন। উত্তরায় চালু হওয়া বিআরটিসি চক্রাকার বাস সার্ভিসের মানোন্নয়নে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

মেয়র বলেন, আগামী এক মাসের মধ্যে নাগরিকগণ ডিএনসিসির সেবা সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ ইত্যাদি ৩৩৩ নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। ‘নগর অ্যাপ’ও অল্প সময়ের মধ্যে চালু করা হবে। বনানীতে উর্ধমূখী গাড়ি পার্কিংয়ের কাজ চলতি বছরের মধ্যেই শুরু হবে। জায়গা পাওয়া গেলে উত্তরাতেও এ ধরণের পার্কিং ব্যবস্থা চালু করা হবে।

বনানীতে চলমান ঊর্ধ্বমূখী গাড়ি পার্কিং সেবা উত্তরাতেও করা হতে পারে বলে জানান ডিএনসিসি মেয়র। তিনি বলেন, বনানীতে ঊর্ধ্বমূখী গাড়ি পার্কিংয়ের কাজ চলতি বছরের মধ্যে শুরু হবে। জায়গা পাওয়া গেলে উত্তরাতেও এ ধরনের পার্কিং ব্যবস্থা চালু করা হবে।

এ ছাড়া ইতিমধ্যে এ সকল ওয়ার্ডের প্রতিটির জন্য ডিএনসিসির তহবিল থেকে ২ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে মেয়র জানান।

সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন সোসাইটির প্রতিনিধিগণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026