1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ যুব ফুটবল দলের জয়ে স্পিকারের অভিনন্দন শিশুদের স্বাবলম্বিতা ও কল্যাণ নিশ্চিতে সরকারের জিরো টলারেন্স নীতি শিশুদের স্বাবলম্বিতা ও কল্যাণ নিশ্চিতে সরকারের জিরো টলারেন্স নীতি স্থানীয় সরকার নির্বাচন আইনের অপেক্ষায়, প্রশাসক নিয়োগ চলছে তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠান কদমতলী গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতার সুপারিশসহ ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শিক্ষামন্ত্রী: পরীক্ষায় নকল সহ সহায়তাকারীদের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ১৮ জেলায় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ৩৬তম দিনে প্রতিরোধ শক্তি ধরে রাখছে

শিগগিরই প্রযুক্তি নির্ভর ঝাড়ু চালু হবে: মেয়র আতিকুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ১৬৬ বার দেখা হয়েছে

স্মার্ট সিটিতে স্মার্ট পরিকল্পনার আওতায় শিগগিরই প্রযুক্তি নির্ভর ঝাড়ু চালু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শিশুদের স্বপ্নের শহর শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

শিগগিরই ডিএনসিসির পরিচ্ছন্নতায় প্রযুক্তির ব্যবহার চালু হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, স্মার্ট সিটিতে স্মার্ট পরিকল্পনা করা হচ্ছে। আমরা ঝাড়ু দেয়ার কাজে প্রযুক্তির ব্যবহার করতে চাই। শিগগিরই সেই প্রযুক্তিনির্ভর ঝাড়ু চালু হবে।

নগর অ্যাপ সম্পর্কে তিনি বলেন, আমরা শিগগিরই নগর অ্যাপ সচল করছি। এই অ্যাপে ‘ফলো মি’ নামে একটা বাটন থাকবে। সেই ‘ফলো মি’-তে বাচ্চারা চাইলে তার পাঁচজন অভিভাবক বা নিকটজনকে অ্যাড করতে পারবে। কেউ সমস্যায় পড়লে ‘ফলো মি’ অপশনে চাপলেই ওই পাঁচজনের কাছে ম্যাসেজ চলে যাবে।

দেয়াল লিখন বা গাছে পেরেক মারলে বিজ্ঞাপনদাতাদের অর্থদন্ড দেয়ার ঘোষণা দিয়ে আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে যে, গাছ লাগানো আছে, সেই গাছের মধ্যে বিভিন্ন ধরনের সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে। পেরেক দিয়ে গাছে লাগানো হয়েছে এখানে কোচিং করানো হয়। এভাবে গাছগুলো নষ্ট করা হচ্ছে।

এসব যারা লেখেন তাদের দেখলে আপনারা আমাদের জানান। আমি নির্দেশনা দিয়েছি, যারা এ ধরনের বিজ্ঞাপন দেবে তাদের জরিমানা করা হবে। ঢাকা শহরে যত বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনদাতাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা প্রতিবাদ করো। এখন থেকে গাছের মধ্যে যদি কোনো সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ডের ছবি তুলে সিটি কর্পোরেশনে পাঠিয়ে দাও। যারা বিজ্ঞাপন দেবে তাদের জরিমানা করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026