1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানী ও আশপাশের এলাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ফের ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, অপরিবর্তিত রুপা চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার: আদালতে ১ বছরের কারাদণ্ড পাকিস্তানে জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা সরকার গঠনের ছয় মাস পূর্তিতে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও উপদেষ্টারা ‘যাযাবর’ চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে সজল ও ভাবনা জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে জলাশয় ও মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বসেরা মুসলিম জ্ঞানীদের গল্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৮৪ বার দেখা হয়েছে

জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও নতুন নতুন আবিষ্কার প্রতিনিয়ত পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বের অভূতপূর্ব বিকাশ ও আধুনিকায়নের ক্ষেত্রে জ্ঞানের অবদান অনস্বীকার্য। সময়ের ধারাবাহিকতা ও আবিষ্কারের নেশায় মুসলিম জ্ঞানসাধকরা পিছিয়ে ছিলেন না।  তারা নিজ মেধা-মননে বিশ্বদরবারে নিজেদের উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন। বিশ্বখ্যাত কয়েকজন মুসলিম জ্ঞানসাধক ও বিজ্ঞানীর কথা লিখেছেন- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ। আজ রইল শেষ পর্ব।

 

মুসা আল-খাওয়ারিজমি

পুরো নাম আবু জাফর মুহাম্মদ বিন মুসা আল-খাওয়ারিজমি। তাঁকে ‘বীজগণিতের জনক’ বলা হয়। তিনি ছিলেন একজন ফার্সি বহুবিদ্যা বিশারদ; যিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবশালী অবদান রেখেছেন। উজবেকিস্তানের খোরাসান প্রদেশের খাওয়ারিজমিতে আনুমানিক ৭৮০ সালে তাঁর জন্ম। উচ্চশিক্ষা গ্রহণের পর মৃত্যু পর্যন্ত খলিফা মামুনের গ্রন্থাগার ‘বাইতুল হিকমাহ’-এর প্রধান গ্রন্থাগারিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে বিজ্ঞান ও গণিত বিষয়ে গবেষণা করতেন। বীজগণিতে তাঁর সবচেয়ে বড় অবদান ‘দি কম্পেন্ডিয়াস বুক অব ক্যালকুলেশন বাই কমপ্লেশন অ্যান্ড ব্যালিন্সিং’ নামক অমর বই। এর মূলকপি আজও অক্সফোর্ডে সংরক্ষিত। তাঁর লেখা ‘আল জাবর ওয়াল মোকাবিলা’ থেকে বীজগণিতের ইংরেজি নাম ‘আল-জেবরা’ শব্দের উৎপত্তি। তিনিই প্রথম পাটিগণিতে (০) শূন্যসহ অন্যান্য সংখ্যার ব্যবহার শুরু করেন। তাঁর মাধ্যমে ইউরোপীয়রা শূন্যের ব্যবহার শেখে। তাঁর লেখা বইয়ের সংখ্যা অনেক। এগুলোর অধিকাংশ ল্যাটিন ভাষায় অনূদিত হয়েছে। অনেকগুলোর অস্তিত্ব এখন পাওয়া যায় না। আনুমানিক ৮৫০ সালে ৭০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026