1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিভিত্তিক পাঠ্যক্রম: আগামী ৫ বছরে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ের সিদ্ধান্ত ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাসচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির এক কর্মী ও একজন গাড়িচালক আহত হয়েছেন।

এনসিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়িবহর। বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গাড়ির চালকসহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলা ও শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়।

ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেন, ‘হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসকে লক্ষ্যবস্তু করেছিল। প্রথমে বাসচাপা দেওয়ার চেষ্টা থেকে ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।


তবে এর কিছুক্ষণ পরেই অপু তার বক্তব্য পরিবর্তন করেন। তিনি বলেন, ‘আমরা পরবর্তীতে জানতে পেরেছি, এটি একটি পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। এনসিপি এটিকে হামলা বলে অভিযোগ করেছে।

তারা প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026