1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওড়িশা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজডুবি: ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার দুজন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে মো. আবু আউয়ালের নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান

তারকাদের প্রেমের সংসারে ভাঙন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

‘প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন এমন প্রেম আর কইরোনা…’ শিল্পীর এমন দরদভরা আকুতি কি সব তারকার কর্ণকুহরে পৌঁছে?…মনে হয় না। তা না হলে দীর্ঘদিন ধরে প্রেমে হাবুডুবু খাওয়া, তারপর বিয়ের পিঁড়িতে বসা, এরপরও অনেকের সেই প্রেমের সংসার খুব বেশিদিন টেকে না। কিন্তু কেন? সাধারণ মানুষের এ প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক তাজুল ইসলাম। তার মতে, ‘শোবিজের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ। মানুষের তো দুটি সত্তা থাকে-একটা আবেগী, অন্যটা যৌক্তিক। মানুষের জীবনে দুটোরই প্রয়োজন আছে। কিন্তু আবেগী সত্তাটা যাদের বেশি তারাই বেশি সমস্যায় পড়েন। সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হয়। প্রেম করে বিয়ে করলেও সাধারণ মানুষ যতটুকু মানিয়ে নিতে পারেন তারকারা তা পারেন না। তারা বিয়ের বাইরে প্রেম করতে খুব ভালো পারেন। বিয়ের পর মানুষের মধ্যে দায়বদ্ধতা, বিশ্বাস, ভালোবাসা, কম্প্রোমাইজ এসব দেখা দেয়। কিন্তু অনেক তারকার মধ্যে এ ব্যাপারগুলোর ঘাটতি থাকে। বাস্তব জীবনে মানুষ যে অন্যরকম, এটা তাদের অনেকেরই উপলব্ধিতে থাকে না। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মুগ্ধতা ও মোহ ভেঙে যায়। তারকারা মুক্ত জীবনযাপন করেন। সাধারণ মানুষের যেমন সংসার করার একটা বাধ্যবাধকতা থাকে, প্রেম করে বিয়ে করলেও তাদের মধ্যে তা থাকে না। সংসারটা করতেই হবে এ ব্যাপারে তাদের একটা শিথিলতা আছে। আর্থিক ও সামাজিকভাবে বাধ্যবাধকতা থাকে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। তাই তারকাদের প্রেমের সংসার মুহূর্তেই তাসের ঘর হয়ে যায়, এতে অবাক হওয়ার কিছু নেই।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026