1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওড়িশা উপকূলে পানামার পতাকাবাহী কার্গো জাহাজডুবি: ২৪ নাবিকের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ উদ্ধার দুজন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে মো. আবু আউয়ালের নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান

কোন অভিনয়শিল্পীর কত আয়কর বাকি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

 

বিনোদন প্রতিবেদক

 

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীসহ দেশীয় বেশ কয়েকজন শোবিজ তারকার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিএআর)।

অভিনেতা বাপ্পারাজের বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ সাতাশি হাজার ২৪১ টাকা। অভিনেত্রী মৌসুমীও দেননি ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। শুধু তারাই নন, এ বছর ঢালিউডে অভিষেক হওয়া সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।

 

মোটা অঙ্কের কর বকেয়া রয়েছে এ রকম তারকা শিল্পীদের একটি তালিকা পাওয়া গেছে। উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২৫৩-এর ওই তালিকায় রয়েছে আরো বেশ কয়েকজন আলোচিত ও জনপ্রিয় তারকার নাম। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই নথিতে দেখা গেছে, কর বকেয়া নাগরিকদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, রেজাউল করিম (বাপ্পারাজ), আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ।

গত ১৫ জুন কর বকেয়া রয়েছে এ রকম ২৫ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কর অফিস।

ওই নথি থেকে জানা যায়, অভিনেতা আহমেদ শরীফের প্রায় ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা, নুসরাত ফারিয়ার ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা কর বাকি। সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চলের নামও ওই তালিকায় রয়েছে। যোগাযোগ করা হলে সংগঠনটি জানায়, এটি ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের কর। একটি সাংস্কৃতিক সংস্থার মাত্র দুই বছরের করের পরিমাণ এত বেশি কেন তা তারা বুঝে উঠতে সময় নিয়েছেন।

তবে সরকার কিস্তিতে তাদের এ কর পরিশোধের সুযোগ দিয়েছে। এরই মধ্যে দুটি কিস্তি পরিশোধও করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন, কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ করলেই তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026