1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার

সড়কে তবুও মেয়াদোত্তীর্ণ বাস অভিযানের ঘোষণা দিয়েও নামেনি বিআরটিএ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

দেশে ৭৫ হাজারের বেশি বাস ও ট্রাক মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে রাজধানীতে রয়েছে ১০ হাজার ৫৫৬টি বাস। অর্থনৈতিক আয়ু শেষ হওয়া এসব মোটরযান সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ। ‘লক্কড়ঝক্কড়’ যানগুলো পরিবেশদূষণেও রাখছে বড় ভূমিকা। এসব বাসের বিরুদ্ধে সরকার ছয় মাস সময় বেঁধে দিলেও আসেনি ইতিবাচক পরিবর্তন। সড়কে এখনো দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ বাসগুলো।

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের মে মাসের এক প্রজ্ঞাপনে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের ইকোনমিক লাইফ (অর্থনৈতিক আয়ুষ্কাল) নির্ধারণ করা হয়। এতে বলা হয়, বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল হবে ২০ বছর ও ট্রাক-কাভার্ড ভ্যানের ২৫ বছর। সে হিসেবে দেশে মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা ৭৫ হাজার ২৪২টি। এর মধ্যে ২০ বছরের অধিক পুরোনো বাস ও মিনিবাসের সংখ্যা ২৮ হাজার ৭৬১। শুধু ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় রয়েছে ১০ হাজার ৫৫৬টি। আর ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্য বিভাগীয় ও জেলা শহরে পুরোনো বাস রয়েছে ১০ হাজার ২০৫টি। এ ছাড়া ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরিসহ মালবাহী পরিবহনের সংখ্যা ৪৬ হাজার ৪৮১। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ১৪ হাজার ৬৮৩টি। আর এর বাইরে রয়েছে ৩১ হাজার ৭৯৮টি।

এমন প্রেক্ষাপটে গত বছরের ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরোনো বাস ও মালবাহী যানবাহন রাস্তায় না নামাতে বিআরটিএকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। চিঠিতে বায়ুদূষণ কমাতে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026