1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ ডেঙ্গুঝুঁকিতে রাজধানী ♦ ঈদের ছুটিতে মশককর্মীরা ♦ বেড়েছে মশার উপদ্রব ♦ দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা ♦ এবার ভয়াবহ হতে পারে পরিস্থিতি, মত বিশেষজ্ঞদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের সরকারি ছুটিতে রয়েছে দেশ। রাজধানীর ১ কোটির বেশি মানুষ পরিবারের সঙ্গে গ্রামে ঈদ উদ্‌যাপনে গেছেন। ঈদ শেষে কিছু মানুষ ঢাকায় ফিরলেও এখনো অধিকাংশই আসেননি। এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে বাসাবাড়ির আঙিনা, সানসেটের ওপর, বারান্দা বা ছাদে পানি জমে এডিস মশার বংশবিস্তার বেড়েছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সঙ্গে বেড়েছে মশার উপদ্রবও। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নানা কারণেই এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গু সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে পড়তে যাচ্ছে রাজধানী ঢাকা, এমন সতর্কবার্তা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞরা। তাদের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ঢাকার প্রতি ১৫টি বাড়ির মধ্যে গড়ে সাত থেকে আটটিতেই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। যা ব্রুটো লার্ভা ইনডেক্স অনুযায়ী আশঙ্কাজনকভাবে স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি।

বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, ডেঙ্গু সংক্রমণ নিয়ে তৈরি তাদের কম্পিউটার ভিত্তিক পূর্বাভাস মডেলে দেখা যাচ্ছে, এ বছর ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ আকার নিতে পারে। তিনি বলেন, এডিস মশার ঘনত্ব, রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করেছি। এতে দেখা যাচ্ছে, যদি এখনই এডিসের প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে টানা কর্মসূচি পালন করায় বন্ধ হয়ে যায় সংস্থাটির সব ধরনের সেবা কার্যক্রম। বিশেষ করে ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ পুরাই অচল হয়ে পড়ে। টানা ২০ দিন নগর ভবন ও আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকায় মশার ওষুধ সরবরাহ করতে পারেনি সংস্থাটি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026