1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

বিশেষ লেখা পর্দার আড়ালে জাতীয় সরকারের নীলনকশা?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে
বাংলাদেশের রাজনীতিতে এখন প্রধান প্রশ্ন, জাতীয় সংসদ নির্বাচন কবে? এই ইস্যুতে এখন পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট কোনো অবস্থান নেই। নির্বাচনের পরিবর্তে দেশে চলছে সংস্কার সংস্কার খেলা। জাতীয় ঐকমত্য কমিশন এক মাস ধরে বৈঠক করে বলল, ‘এখন দ্বিতীয় রাউন্ড বৈঠক হবে।’ বৈঠকের নামে এই তামাশার মানে যে কালক্ষেপণ, তা বুঝতে কারো অসুবিধা নেই।

২ জুন থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফা সংলাপ। এই সংলাপ নাটকের শেষ কোথায়? ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ কিন্তু শেষ পর্যন্ত আদৌ এই নির্বাচন হবে কি না; তা নিয়ে এখন সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, না হলে বাংলাদেশে নির্বাচন হবে না।
’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও স্পষ্টভাবে বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তার আগেও প্রয়োজনে নির্বাচন করা সম্ভব।’ কিন্তু বিএনপি যা-ই বলুক না কেন, এখন পর্যন্ত নির্বাচনের পথে যাওয়ার জন্য যে প্রস্তুতি এবং পদক্ষেপ গ্রহণ করা দরকার; তার কোনো কিছুই সরকারের পক্ষ থেকে শুরু হয়নি। যখন দেশের ভবিষ্যৎ হচ্ছে নির্বাচন; অন্যদিকে রাষ্ট্র সংস্কার নিয়ে রয়েছে নানা রকম অনিশ্চয়তা; ঠিক তখন পর্দার আড়ালে জাতীয় সরকার গঠনের নানা রকম আয়োজনের কথা শোনা যাচ্ছে।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026