1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু, সরাসরি সম্প্রচার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রবিবার (১ জুন) আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিন-রাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে।

শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন, ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

আইন উপদেষ্টা আরো বলেন, নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে। বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করব।

‘ইনশাআল্লাহ, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীর দোষ প্রমাণ করা হবে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026