1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মহাসড়কে চাঁদার ‘দাপট’, দুশ্চিন্তায় গরু ব্যবসায়ীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসছে। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে রাজধানীসহ বড় শহরের কোরবানির হাটগুলোতে গরু পৌঁছানোর প্রস্তুতি শুরু হয়েছে। তবে পশুবাহী যানবাহনের চালক ও গরু ব্যবসায়ীরা এখনই পড়েছেন ভিন্ন এক দুশ্চিন্তায়—‘মহাসড়কে চাঁদাবাজির দাপট’।

ব্যবসায়ীদের অভিযোগ, পশুবাহী ট্রাক চলাচলের পথে একাধিক স্থানে থামিয়ে ‘চাঁদা’ আদায় করা হয়। কখনও শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে, কখনও আবার রাজনৈতিক পরিচয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় এসব অর্থ নেওয়া হয়। চাঁদা না দিলে হয়রানি, এমনকি গাড়ি আটকে দেওয়ার ঘটনাও ঘটে।

চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আমার সংবাদকে বলেন, ‘প্রতি বছর অন্তত পাঁচ-ছয়টি জায়গায় চাঁদা দিতে হয়। কেউ বলে সংগঠনের নামে নিচ্ছে, কেউ রাজনৈতিক দলের নাম করে। পথ পেরোনোই যেন বড় যুদ্ধ।’

পশু ব্যবসায়ীরা জানান, একেকটি গরুবাহী ট্রাকে পথে পথে ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এতে পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা শেষ পর্যন্ত গরুর দাম বাড়িয়ে দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারাও।

বাংলাদেশে ঈদুল আজহার সময় পশুর হাটগুলোর সঙ্গে জড়িয়ে থাকে হাজার কোটি টাকার অর্থনীতি। এই বাজারে চাঁদাবাজির প্রভাব পড়ে সামগ্রিক বাজার ব্যবস্থাপনায়।

এ প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, চাঁদাবাজি ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মহাসড়কে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে গরু ব্যবসায়ীদের দাবি, শুধু আশ্বাস নয়—চাঁদাবাজি বন্ধে মাঠপর্যায়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে এখনই। তা না হলে প্রতি বছর ঈদের আগে এই চক্রের দাপটে পশুবাজারে অস্থিরতা বাড়তেই থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026