1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের আতঙ্ক ছড়াচ্ছে কভিড ♦ নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’ ♦ বাড়ছে আক্রান্তের সংখ্যা ♦ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

ফের আতঙ্ক ছড়াচ্ছে কভিড-১৯। বিশ্বে ছড়িয়ে পড়ছে এর নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’। শুধু থাইল্যান্ডেই গত সপ্তাহে আক্রান্ত হয় ৫৪ হাজার। দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে ইউরোপ ও আমেরিকায়। এশিয়ার দেশ হংকং, সিঙ্গাপুর, ভারতেও আক্রান্ত হচ্ছে মানুষ। বাংলাদেশেও বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। শরীরে উপসর্গ দেখা দিলেও টেস্ট করছেন না অনেকেই। তবে সংক্রমণ ক্ষমতা আগের ভ্যারিয়েন্টের তুলনায় ১০ গুণ বেশি হলেও প্রাণঘাতী হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের ভিজিটিং প্রফেসর ড. বিজন কুমার শীল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বাড়তে শুরু করেছে। গত বছরের ডিসেম্বরে জার্মানিতে এ ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়। সেখান থেকে ইউরোপ, আমেরিকা, হংকং, সিঙ্গাপুর, ভারত, থাইল্যান্ডে আক্রান্ত হচ্ছে মানুষ। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত থাইল্যান্ডে প্রায় ১ লাখ ৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার। অন্য ভ্যারিয়েন্টে ভাইরাস ফুসফুসে বিস্তার ঘটাত, কিন্তু এ ভ্যারিয়েন্ট শ্বাসনালিতে বংশবিস্তার করতে পারায় সহজেই ছড়িয়ে পড়তে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026