1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক অবৈধ মেলা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার

শৃঙ্খলা ফিরছে না সড়কে পথচারী পারাপারে জেব্রা ক্রসিংয়ে সিগন্যাল বাতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

লাল, হলুদ ও সবুজ বাতি জ্বলছে। এসব সিগন্যাল লাইট নিরাপদে যানবাহন ও পথচারী পারাপারের জন্য। লাল ও হলুদ বাতি জ্বলা মানে জেব্রা ক্রসিংয়ের আগে বা ফুটপাতে থামতে হবে। এ সময়ে কোনোভাবেই রাস্তা পার হওয়া যাবে না। যখন সবুজ বাতি জ্বলবে তখন জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার জন্য ফুটপাতে থাকা পুশ স্যুইচ বাটনে চাপ দিতে হবে। সবুজ বাতি জ্বলার আগ পর্যন্ত ফুটপাতে অবস্থান করতে হবে। রাজধানী ঢাকার তিনটি স্পটে নিরাপদে পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিংয়ে এই সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

কিন্তু যানবাহনের চালক কিংবা পথচারীদের এই সিগন্যাল লাইট মানতে অনীহা দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ তিন স্পটের জেব্রা ক্রসিংয়ে এটি স্থাপন করা হয়েছে। এগুলো হলো- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়কে, পুরাতন রমনা থানা সংলগ্ন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কে এবং বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে। নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ সব স্পটে স্থাপন করা হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026