1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় শাহবাগ থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা সড়কে বসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করেন।

 

নিঃসঙ্গ তামিমের সঙ্গী হতে পেরে উচ্ছসিত ইমননিঃসঙ্গ তামিমের সঙ্গী হতে পেরে উচ্ছসিত ইমন
মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে মূল খুনিকে গ্রেপ্তারের দাবি জানানো হলেও এখনো তাকে ধরা হয়নি। এমন অবস্থায় তারা ন্যায়বিচারের দাবিতে আবারও রাজপথে নেমেছেন।

এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয় সাম্যর সঙ্গে কয়েকজনের। একপর্যায়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নগর ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকরা নগর ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকরা
এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউই মূল খুনি নন। তারা দ্রুত প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026