1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন তবে সামরিক অভিযানে গুরুতর আহত হয়েছেন: ট্রাম্প

নামে-বেনামে টাকা লোপাট রাক্ষুসে ব্যাংক পরিচালকরা অধরা লুট আড়াই লাখ কোটি টাকা কেলেঙ্কারির হোতা শতাধিক পরিচালক আট বছরে পরিচালকদের ঋণ বেড়েছে ১৬০ শতাংশ ১৬টি ব্যাংক পরিচালকদের দিয়েছে ৫ হাজার কোটির বেশি টাকা পরিচালকদের রেকর্ড ২৭ হাজার কোটি টাকা দিয়ে শীর্ষে ইসলামী ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে
ব্যাংকের টাকা সাধারণ গ্রাহকের। আর তা ‘রক্ষক হয়ে ভক্ষক’-এর মতো নির্বিচারে লুটপাট করেছেন মালিকরা। পরিচালকের তকমা লাগিয়ে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের টাকা মেরে দিয়েছেন যোগসাজশ করে। নামে-বেনামে, ভুয়া নথিপত্র আর জাল দলিলে রীতিমতো ‘হাওয়া’ করে দিয়েছেন শতকোটি নয়, হাজার কোটি নয়; প্রায় আড়াই লাখ কোটি টাকা।

বিশ্বের ব্যাংকিং জগতের এমন বিরল ‘টাকা লোপাটে’র ঘটনা বাংলাদেশে ঘটেছে সব নিয়ন্ত্রক সংস্থার চোখে ধুলা দিয়ে। সবাইকে ‘ম্যানেজ’ করার দাওয়াই দিয়ে ওরাই আবার এখনো নিজ নিজ অবস্থানে বহাল তবিয়তে। ব্যাংকগুলো সংকটে, গ্রাহকরা টাকার জন্য পথে পথে, সৎ উদ্যোক্তারা উচ্চ সুদেও বিনিয়োগের জন্য পাচ্ছেন না ঋণ। কিন্তু নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির ‘নায়ক’ ওই ব্যাংক পরিচালকদের শাস্তি হচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, তাঁরা ব্যাংক খাতকে অর্থ আত্মসাতের একটা জায়গা হিসেবে ব্যবহার করেছেন। তাঁদের এখন শাস্তি হওয়া দরকার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্ত পর্যালোচনা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে বর্তমানে নতুন-পুরনো মিলিয়ে সরকারি-বেসরকারি ৫২টি এবং ৯টি বিদেশি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা ৭৬০।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026