1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিদেশে প্লট-ফ্ল্যাট রাজনীতিবিদদের ► ২৪৪ ফ্ল্যাট, ২০ প্লট ও ৭৯ অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক ► অভিযানে ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

বিদেশে রাজনীতিবিদদের ২৪৪টি ফ্ল্যাট, ২০টি প্লট এবং ৭৯টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত এক বছরের অনুসন্ধানে এসব সম্পদের সন্ধান পায় সংস্থাটি। সংশ্লিষ্টরা জানান, এই সময়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছেন তারা। সূত্র জানায়, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ওই সব ফ্ল্যাট ও প্লটের খোঁজ পান দুদক কর্মকর্তারা। বিগত সরকারের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা এসব দেশে সম্পদের পাহাড় গড়ে তোলেন।

দুদকের তথ্যানুযায়ী, ২০২৪ সালে সম্পদ জব্দ ও অবরুদ্ধের ৯১টি আদেশ হয়েছে। এর মধ্যে দেশে ২৮১ দশমিক ১৭ একর জমি রয়েছে। এসবের দলিলমূল্য ৬৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯২ টাকা। জব্দ হওয়া ৮৪টি বাড়ি কিংবা ভবন রয়েছে, এর মূল্য ৬৫ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৮৪৭ টাকা। ২২ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ২৭০ টাকার ৮০টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। ২ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৩৭ টাকার ১৬টি প্লট এবং ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকার ১টি অ্যাগ্রো ফার্ম জব্দ করা হয়েছে। এ ছাড়াও ৮১ লাখ ৪০ হাজার টাকার ৮টি গাড়ি, ৭৮ লাখ ৫০ হাজার টাকার ১টি রিসোর্ট, ৩ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ২৯২ টাকার ১১টি দোকান ও কমার্শিয়াল স্পেস, ৩৭ লাখ ২৯ হাজার টাকার ১টি অফিস স্পেস, ৬ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার ৬টি বাণিজ্যিক স্পেস এবং ২ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০৪ টাকার একটি বাণিজ্যিক স্পেস জব্দ করা হয়। ৬৯টি নথিতে জব্দ হওয়া এসব সম্পদের দলিলমূল্য প্রায় ১৭০ কোটি ৫৫ লাখ ৩২ হাজার ৩৩ টাকা। এদিকে    ৩৮টি নথিতে ৫৫০টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026