1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কমেছে ঋণ ও আমানত উচ্চ মূল্যস্ফীতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে সামগ্রিকভাবে আমানতের প্রবৃদ্ধির গতি কমে গেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় আমানতের গতি শ্লথ হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশের ব্যাংক খাতে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি নেমে এসেছে ৭ দশমিক ৮৮ শতাংশে, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এ সময়ে মোট আমানতের পরিমাণ সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ১৭ লাখ ৮৯ হাজার টাকা এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ১৬ লাখ ৬৯ হাজার কোটি টাকা। এর আগে ২০২৪ সালের আগস্ট  মাসে আমানত প্রবৃদ্ধি ৭ দশমিক ০২ শতাংশে নেমে এসেছিল। এরপর সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী ছিল। তবে গত ফেব্রুয়ারি মাসে প্রবৃদ্ধির এই ধারা ব্যাহত হয়েছে। এর জন্য বেসরকারি খাতে ঋণপ্রবাহে ধীরগতিকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ায় ব্যাংকিং খাতে আমানতের হারও কমে গেছে। ফেব্রুয়ারিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ, যা জানুয়ারিতে ছিল ৭ দশমিক ১৫ শতাংশ এবং গত কয়েক বছরের মধ্যে এটি অন্যতম সর্বনিম্ন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026