1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা ► আসছে চীনের ২০০ জনের ব্যবসায়িক প্রতিনিধিদল ► ড. ইউনূসের ইমেজে দেশকে ব্র্যান্ডিং করতে চায় সরকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

সম্প্রতি শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট। এতে অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীরা ঢাকা ছাড়ার প্রাক্কালে বাংলাদেশকে বিনিয়োগের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছেন। তবে তারা শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে। এ ছাড়া ইউটিলিটি সার্ভিস ব্যবস্থার উন্নতি, রাজস্ব ও ব্যাংকিং সিস্টেম সহজীকরণ, করকাঠামো সহনশীল করাসহ লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব বিষয়ে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রতিশ্রুতি দিয়েছেন দৌরাত্ম্য কমানোর।

জানা গেছে, সামিট শেষ হলেও বিনিয়োগের সফর শেষ হয়নি। আগামী মাসে চীন থেকে ২০০ জনের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। যুক্তরাজ্য, জাপান, কোরিয়ার প্রতিনিধিদলও পর্যায়ক্রমে দেশে আসবে বিনিয়োগ সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনার জন্য। তারা বিনিয়োগ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিরিজ বৈঠক করবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের কোম্পানি ‘সারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশের বি-টু-বি স্টার্টআপ কোম্পানি ‘শপআপ’। নতুন এ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘সিল্ক’ গ্রুপ। নতুন গ্রুপ গঠনের পরপরই ১১০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে ‘শপআপ’। বিশেষজ্ঞরা মনে করছেন রিনিউয়েবল এনার্জি, সার্ভিস খাত, আইসিটিসহ ম্যানুফেকচারিংয়ের জন্য বাংলাদেশকে একটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এর জন্য প্রয়োজন বিদেশি বিনিয়োগ। যার দ্বার উন্মোচনের পথেই হাঁটছে বাংলাদেশ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026