1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

সিএসআর তহবিল লুট ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আসামি ২২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

ইউনিয়ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১১ জনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।

 

রোববার (১৩ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক সাবিকুন নাহার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

 

 

২০২২ ও ২০২৩ সালে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের কথা বলে অতিরিক্ত বিল দেখিয়ে প্রায় ২৩ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, ৭ লাখ ৮৫ হাজার কম্বলের অতিরিক্ত বিল দেখিয়ে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আহসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৭ লাখ ৮৫ হাজার কম্বলের অতিরিক্ত বিল দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়।

এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আহসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।

এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান লে. জে. মোল্লা ফজলে আকবর (অবসরপ্রাপ্ত), সাবেক পরিচালক মিসেস মারজিনা শারমিন, মো. রাশেদুল আলম, শওকত হোসেন, মোহাম্মদ ফজলে মোরশেদ, মিসেস হালিমা বেগম, ওসমান গণি, মো. মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, সাবেক পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুস সালামকে আসামি করা হয়েছে।

এছাড়া ব্যাংকটির হেড অব এফএডি ও সিএফও রুহুল আমিন, হেড অব পিআরডি একেএম জহির উদ্দীন ইকবাল চৌধুরী, সিনিয়র ক্যাশ অফিসার মো. বোরহান উদ্দীন চৌধুরী, ক্যাশ ইনচার্জ আব্দুল হালিম, অপারেশন ম্যানেজার মোহাম্মদ রাশিদ শহীদকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জের ব্যবসায়ী সানি এন্টারপ্রাইজের প্রোপাইটর জনি মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে।

 

আরেকটি মামলায় অভিযোগ করা হয়েছে, বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের নামে ভুয়া ভাউচার তৈরি করে অতিরিক্ত বিল দেখিয়ে সিএসআর ফান্ড থেকে ১০ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন

সাবেক এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান লে. জে. (অব.) মোল্লা ফজলে আকবর, সাবেক পরিচালক মো. রাশেদুল আলম, ফজলে মোরশেদ, হালিমা বেগম, ওসমান গণি, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, এবং ব্যাংকের দুই কর্মকর্তা রুহুল আমিন ও একেএম জহির উদ্দীন ইকবাল চৌধুরী।

দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026