1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত চিকেন নেক নিয়ে নিরাপত্তাহীনতাই কারণ—মত বিশ্লেষকদের বাণিজ্যে প্রভাব পড়বে বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমারের ওপর ডব্লিউটিওতে নালিশের সুযোগ আছে বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে
বাংলাদেশ-ভারতের মধ্যে সম্কর্কের টানাপড়েনের মধ্যে আকস্মিক দেশটি বাংলাদেশ, নেপাল ও ভুটানকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কয়েক মাস ধরে উভয় দেশের শীতল সম্কর্ক আর ‘চিকেন নেক’ নিয়ে আলোচনার এক পর্যায়ে অনেকটা নীরবেই ট্রান্সশিপমেন্ট বাতিলের কথা জানায় ভারত। এতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে চলমান বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্য বাধাগ্রস্ত হলেও মূলত নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েই ভারত তা বাতিল করেছে।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাণিজ্যে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করলেও এমনটি মনে করছেন না ব্যবসায়ীরা। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও উল্লেখ করেছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল, ভুটানে বাংলাদেশের আমদানি-রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। এর পরও বাংলাদেশ এটিকে বাধা হিসেবে দেখলে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ জানাতে পারে।  এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও বাংলাদেশ কাস্টমস নীতির সাবেক সদস্য ড. রশিদ উল আহসান চৌধুরী কালের কণ্ঠকে বলেন, “ভারতের ভেতর দিয়ে নেপাল ও ভুটানকে দেওয়া ট্রানজিট বাতিল করার বিষয়টিতে বাংলাদেশ ও নেপাল-ভুটানের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে সন্দেহ নেই।
তবে এর চেয়েও বড় যে বিষয় সেটি হলো—আমার ধারণা ভারত এখানে নিরাপত্তার স্বার্থে এটা বাতিল করে থাকতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে ‘চিকেন নেক’ নিয়ে অনেক কথা হচ্ছে। এসব আলোচনা থেকে হয়তো দেশটি তাদের নিরাপত্তা ইস্যুটিকে বড় করে দেখছে। এ সিদ্ধান্ত সাময়িক হতে পারে।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026