1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাংলাদেশে বাণিজ্যে ঘুষ, দুর্নীতিসহ নানা অশুল্ক বাধা দেখছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে
বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি করছে উচ্চ শুল্ক। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ঘুষ, দুর্নীতি ও অস্বচ্ছতাকে বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

‘২০২৫ ন্যাশনাল ট্রেড এস্টিমেট রিপোর্ট অন ফরেন ট্রেড ব্যারিয়ার’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ইউএসটিআর।

সংস্থাটি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত অশুল্ক বাধাগুলোকে চিহ্নিত করে বলেছে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যেসব বিষয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলোসহ কঠোর ডিজিটাল আইনের ব্যাপারে সতর্ক করা হয়। রিপোর্টে বলা হয়, এ ধরনের দমনমূলক নীতি আন্ত সীমান্ত ডিজিটাল বাণিজ্যের পথ রুদ্ধ করতে পারে। 

যদিও বাংলাদেশ ২০১৬ সালে ডব্লিউটিওর বাণিজ্য সুবিধা চুক্তি অনুমোদন করেছে, তবু তারা এখনো আমদানি, রপ্তানি ও ট্রানজিট বিধিমালার স্বচ্ছতা বিজ্ঞপ্তি জমা দেয়নি, যা ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। বাংলাদেশ তার শুল্ক মূল্যায়ন আইন সম্পর্কে ডব্লিউটিওকে অবহিত করেনি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বেশির ভাগ খাতে ১০০ শতাংশ বিদেশি মালিকানার অনুমতি দেয়। তবে পেট্রোলিয়াম, গ্যাস ও টেলিযোগাযোগের জন্য ইকুইটি ক্যাপ বহাল রয়েছে। তা ছাড়া ২২টি খাতে বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনাপত্তি সনদ গ্রহণ করতে হয়। যদিও মুনাফা প্রত্যাবাসন আইনত অনুমোদিত, আমেরিকান বিনিয়োগকারীরা প্রায়ই দীর্ঘ বিলম্ব এবং অস্বচ্ছ পদ্ধতির কথা জানান।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026