1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ২০৩ বার দেখা হয়েছে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২৫ লাখ টাকার স্বর্ণসহ মোহাম্মদ রাজিব দেওয়ান (৩৫) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

আটক মোহাম্মদ রাজিব দেওয়ান মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।

এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই যাত্রী। এ সময় তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে ওই যাত্রী অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রঙের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম।

এসব বারের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026