1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র‍্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে ছাত্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের। এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঐ বাসায় ডাকাতি করতে যায়। তারা নিজেদের র‍্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র হিসেবে পরিচয় দেন । দলে ১০ জনের মতো র‍্যাবের পোশাকে ছিল । ডাকাতি চলাকালে বাসার মালিক তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানকার শ্রমিকদের সহায়তায় পুলিশ চার ডাকাতকে গ্রেপ্তার করে ।

তিনি আরও জানান, ঐ বাসা থেকে এক-দেড় লাখ নগদ টাকা, গৃহকর্তার স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালংকার ডাকাতরা নিয়ে যায় । এছাড়া ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় থাকা একটি অফিস থেকে ঢাকাত দল ২০-২৫ লাখ টাকা নিয়ে গেছে ।

এ প্রসঙ্গে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার চার জনসহ পলাতক অন্যদের আসামি করা হয়েছে। ডাকাতি ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে । ইতিমধ্যে পলাতক কয়েক জন ডাকাতকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026