1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল

টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক ৬০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর বিশেষ এ অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ টাকা, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের শুরু থেকে মাজার বস্তির সন্দেহভাজন বাড়ি ও ঘরগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই এবং মাদকের আখড়া হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিশেষ অভিযানে অপরাধীরা ধরা পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026