1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

এসএ পরিবহনের অফিস থেকে এক লাখ ইয়াবা জব্দ উত্তরায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ২৩২ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার ভোরে উত্তরায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

উত্তরা ৬ নং সেক্টরের আলাউল এভিনিউয়ের এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানটি পরিচালিত হয় র‌্যাব-৩, সিপিসি ২-এর কম্পানি কমান্ডার মেজর মারুফের অধীনে।

ইয়াবা উদ্ধারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন র‌্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

এ বিষয়ে দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026