1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

টাকার প্রবাহ কমানোর টার্গেট মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে নগদ টাকার প্রবাহ কমিয়ে আনছে সরকার। এজন্য আমানতের সুদহার বাড়ানো হয়েছে। একইসঙ্গে ঋণের সুদহারও বাড়ানো হয়েছে। যদিও ঋণের সুদ বাড়লে বিনিয়োগের ওপর একটা প্রভাব পড়ে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে সুদহার বাড়ানোর ফলে (জুলাই-ডিসেম্বর) ছয় মাসে ব্যাংক খাতে ৩৪ হাজার কোটি টাকার আমানত বেড়েছে। এ সময়ে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে। আগামী মার্চের মধ্যে বাজার থেকে আরও অন্তত ৫ হাজার কোটি টাকা তুলে নিতে চায় বাংলাদেশ ব্যাংক। অবশ্য মার্চজুড়ে রমজান ও ঈদুল ফিতরের কারণে সেটা কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে জানুয়ারি, ২০২৫-এ সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যম্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। তবে দুই মাস ধরে বাজারে সবজির দামে নিম্নগতি থাকায় সামনের দিনগুলোতে মূল্যস্ফীতির চাপ আরও কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বছর শেষে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এবং সে পরিকল্পনা অনুযায়ী কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে বাজারব্যবস্থায় নিয়ন্ত্রণ আনাটা খুবই কঠিন বলে মনে করেন তিনি। এদিকে, নতুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রস্তুতি শুরু করেছে অর্থ বিভাগ ও এনবিআর। স্থবির হয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে বাজেটে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026