1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্মহত্যা বেশি করছেন নারী মানসিক ভারসাম্যহীনতা, অপ্রাপ্তি, নির্যাতন, সম্পর্কে টানাপোড়েন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

দেশে পুরুষের তুলনায় নারীরা বেশি আত্মহত্যা করছেন। প্রেমঘটিত কারণ, মানসিক ভারসাম্যহীনতা, যৌন হয়রানি, পারিবারিক টানাপোড়েনসহ বিভিন্ন কারণে নারীরা এ ঘটনা ঘটাচ্ছেন। সবচেয়ে বেশি ১৩ থেকে ১৯ বছর বয়সি কিশোরী ও নারীরা আত্মহত্যা করছেন বলে সংশ্লিষ্টরা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন। ফলে মনোরোগ বিশেষজ্ঞদের অভিমত, আত্মহত্যার প্রবণতা কমাতে নারী ও মেয়েদের মধ্যে বিষণœতা দেখা দিলেই কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে মোট ১৭৯ জন নারী আত্মহত্যা করেন। এর মধ্যে পারিবারিক সহিংসতার জন্য আত্মহত্যা করেন ১৭৪ জন। ধর্ষণের কারণে তিনজন এবং যৌন হয়রানির কারণে দুজন আত্মহত্যা করেন। বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশনের ‘২০২৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যা : সম্মিলিত উদ্যোগ জরুরি’ শীর্ষক এক সমীক্ষায় সম্প্রতি জানানো হয় যে, নারী ও পুরুষ শিক্ষার্থীদের মধ্যে নারীদের আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বেশি। গত বছর মোট ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। এর মধ্যে নারীদের হার মোট আত্মহত্যার ৬১ শতাংশ, যা পুরুষ শিক্ষার্থীদের (৩৮ দশমিক ৪ শতাংশ) চেয়ে বেশি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026