1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প বন্ধে যানবাহন চালকদের দুর্ভোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

 

রংপুরসহ উত্তরাঞ্চলের সব পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও যানবাহনের চালকরা। সকালে পেট্রল পাম্পে তেল নিতে এসে ফিরে যেতে হয়েছে তাদের।

রংপুর পেট্রল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলে সেলিম আহমেদ, হিমেল মিয়া ও জমসেদ বলেন, পেট্রল পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ করায় সমস্যায় পড়তে হচ্ছে।

অনেকেই এসেছেন তেল নিতে কিন্তু না পেয়ে ফিরে গেছেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রল পাম্প মালিককে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন-বিপণন বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে।

এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম মেনে এবং বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছি। নিয়মিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026