1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online

গাজীপুরে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

ডিজিটাল রিপোর্ট

 

গাজীপুরের কালীগঞ্জে সবজিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পানিতে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন চালক। একজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মো. আলাউদ্দিন জানান, নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026