1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

রপ্তানি খাতে ভরাডুবির শঙ্কা উৎপাদন কমেছে ৩০-৪০ শতাংশ কাঁচামাল আমদানিতে জটিলতা শতাধিক কারখানা হয়েছে বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য পণ্য ও সেবা খাতে মোট ৫৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের টার্গেট নিয়েছে। এর মধ্যে পণ্য খাতেই ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য পূরণে আশাবাদী হতে পারছেন না ব্যবসায়ীরা। জ্বালানিসংকটের পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণসংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রপ্তানিমুখী শিল্পের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। নানা কারণে সামনের দিনগুলোতে রপ্তানি আয়ে ভরাডুবির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে দ্রুত সমাধান চেয়েছেন বিভিন্ন শিল্পের ব্যবসায়ীরা। তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমই সম্প্রতি এনবিআরকে পাঠানো এক চিঠিতে বলেছে, শুধু কাঁচামাল আমদানি করতে না পেরে শতাধিক কারখানা বন্ধ হয়েছে। আরও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই) কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে, নানা সংকটে শিল্পকারখানার উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৈদেশিক মুদ্রায় আয়ের অন্যতম উৎস্য হচ্ছে রপ্তানি খাত। নানামুখী সংকটে এখন এই খাত নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। এর মধ্যে অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ২৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জিত হয়েছে। সরকারি লক্ষ্য পূরণ করতে হলে সামনের ছয় মাসে শুধু পণ্য খাতে আরও ২৫ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় করতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026