1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ২ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

সূচকে বলা হয়েছে, আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৬ গুণ বেশি রয়েছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকায়। ৩৫৮ একিউআই স্কোর নিয়ে এই এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। ৩৪০ একিউআই স্কোর নিয়ে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকাতেও বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
তালিকায় এর পরেই রয়েছে সাভারের হেমায়েতপুর (৩০০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৭০), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৭), গুলশান লেক পার্ক (২৫৭), কল্যাণপুর (২৫৫), তেজগাঁয়ের শান্তা টাওয়ার এলাকা (২৪৬), মাদানি এভিনিউ (২৪১), পশ্চিম নাখালপাড়া এলাকা (২৩৪)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার পরেই রয়েছে ভারতের কলকাতা। ২৪৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের মুম্বাই (২৩৫), পাকিস্তানের করাচি (২৩৩) ও উজবেকিস্তানের তাসখন্ত (২০১)।

শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026