1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

ঢাকায় ঝেঁকে বসেছে কনকনে শীত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানীতে কনকনে শীত পড়ছে। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। ফলে সর্বসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীর খেটে খাওয়া মানুষ।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা থেকে ঢাকা অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

এদিকে রাতের পর সকাল-কনকনে শীত আর ঘনকুয়াশায় আচ্ছন্ন রাজধানী। সকালে ঘর থেকে বেরিয়ে বছরের প্রথম শৈত্য প্রবাহ দেখলো রাজধানীবাসী। ভোরের কনকনে ঠান্ডায় অপ্রস্তুত নগরবাসী। তবুও জীবিকার তাগিদে পথে নেমেছেন কর্মজীবী মানুষ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বেড়েছে মানুষের ভোগান্তি। ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ।

আবহাওয়াবিদগণ জানান, পৌষের শেষে যেমন শীত অনুভূত হচ্ছে, মাঘের শুরুতেও তা থাকতে পারে। তবে এ সময় রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশাও থাকবে সপ্তাহ জুড়ে। এছাড়া জানুয়ারি মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েকবারের তুলনায় এবার জানুয়ারিজুড়ে শীত বেশি পড়বে। তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জানুয়ারির প্রথমে কয়েক দিন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ থাকলেও ১০ জানুয়ারি থেকে হানা দিতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া পরবর্তীতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বাড়লে তা তীব্র হতে পারে বলে। একইসঙ্গে আগামী ৮-৯ জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026