1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আসছে নিয়ন্ত্রণমূলক বাজেট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার দেখা হয়েছে

সম্পদের সীমাবদ্ধতা ও অর্থনৈতিক সংকটের কারণে নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সামষ্টিক অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে আগামী ২০২৫-২৬ বাজেটের আকার খুব একটা বাড়ানো হবে না। একই সঙ্গে কমানো হবে অনুন্নয়ন ব্যয়। উন্নয়ন খাতেও বরাদ্দ কমানো হতে পারে। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ মাসের গোড়ায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের নেতৃত্বে সরকারের সম্পদ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার একটি সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক জঞ্জাল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালানোর মধ্যেই ভারসাম্যহীনতার দিকে চলে গেছে সামষ্টিক অর্থনীতি। বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে অস্বাভাবিক হারে। আবার কমে গেছে সরকারের রাজস্ব আদায়। এরই মধ্যে ৩০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। বৈদেশিক ঋণের প্রবাহ বাড়লেও সহায়তায় টান পড়েছে। বাজেট বাস্তবায়নের গতিও মন্থর হয়ে গেছে। এমন অচলাবস্থার মধ্যেই নতুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026