1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ২০৭। বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। বুধবার সকাল পৌনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন বায়ুদূষণে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো শীর্ষে রয়েছে। শহরটির বাতাসের স্কোর ৫০৪, যাকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (৪৫৩) ও সেনেগালের দাকার (৩০৮)। শহর তিনটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

বুধবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৫৪)। এরপরেই রয়েছে যথাক্রমে সাভারের হেমায়েতপুর (২৪৬), আগাখান একাডেমী (২২৮), কল্যাণপুর (২২৭), বেচারাম দেউড়ি (২১৬), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২১৫), গুলশান ২ এর রব ভবন এলাকা (২০৭), গুলশান লেক পার্ক (২০২)। এসব স্থানে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026