1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online

ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি

 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাপছে দেশের উত্তরের জনপদ ঈশ্বরদী। শনিবার (৭ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ১২ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।

যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।

গত কয়েকদিন ধরেই আশপাশের অন্যান্য উপজেলার চেয়ে ঈশ্বরদীর তাপমাত্রা অপেক্ষাকৃত কম রেকর্ড করা হচ্ছে। ফলশ্রুতিতে সন্ধ্যা নামার আগেই শীত জেকে বসছে এ জনপদে।

রাতে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। সকালে সূর্যের দেখা মিলছে অপেক্ষাকৃত দেরীতে। যার ফলে দুর্ঘটনা এড়াতে আঞ্চলিক এবং মহাসড়ক গুলোতে হেডলাইট জালিয়ে চলছে দূরপাল্লার গাড়ী।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষক মো: নাজমুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ডিগ্রী সেলসিয়াস। যা কিনা এ অঞ্চলের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026