1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

দুবাইয়ে জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসিম উদ্দিনের নামে দুবাইয়ে রয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি। বেনজীরের স্ত্রী জিসান মির্জা ও জসিমের যৌথ মালিকানাধীন রয়েল ঈগল রিয়েল এস্টেটের নামে দুবাইয়ে ৯৬টি অফিস, ৪৪টি শপিং আউটলেট, একাধিক হোটেল, অ্যাপার্টমেন্ট ও রেস্টুরেন্টসহ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। এ ছাড়া কক্সবাজারে একাধিক ফাইভ স্টার হোটেলের শেয়ারসহ জসিমের নামে-বেনামে দেশেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। জানা গেছে, বেনজীরের টাকাতেই জসিম এসব সম্পদ বানিয়েছেন। সম্পদের মালিক জসিম হলেও টাকার মালিক হলেন বেনজীর আহমেদ। সম্প্রতি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র বলছে, বেনজীরের স্ত্রী জিসান মির্জার সঙ্গে পার্টনারশিপে দুবাইয়ে হাজার কোটি টাকা মূল্যের এক ডজন ফ্ল্যাট কিনেছেন জসিম উদ্দিন। অফিস কেনেন দুবাইয়ের রয়েল ঈগল রিয়েল এস্টেটের নামে। ডাউন টাউনের পাশে দুবাই মলের ৩২ তলায় রয়েছে ৩৫০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট। দুবাইয়ের ব্লু ওয়াটার টাওয়ারে ৪৮ কোটি টাকায় কেনেন আরেকটি ফ্ল্যাট। যার ভাড়া হিসেবে বেনজীরের পকেটে প্রতি মাসে ঢোকে ৫ লাখ দিরহাম। এ ছাড়া দুবাইয়ের বিদায়ায় ২৮ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও দেইরা আল বুখারীতে গড়েছেন রেস্টুরেন্ট। বর্তমানে দুবাইয়ের এড্রেস টাওয়ারের ৫৭ তলার একটি ফ্ল্যাটে আছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। এই ফ্ল্যাটটি জসিম উদ্দিনের নামে কেনা।

সূত্র আরও জানায়, দুবাইয়ের এই রয়েল ঈগল রিয়েল এস্টেটের মূল অর্থের জোগান দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা। দুবাইয়ে বেনজীর-জসিম জুটির বড় চমক দুবাইয়ের এই রয়েল ঈগল রিয়েল এস্টেট। প্রতিষ্ঠানটির নামে দুবাইয়ে রয়েছে কয়েক শ কোটি টাকা মূল্যের ৯৬টি অফিস। একই জায়গায় রয়েছে ৪৪টি শপিং আউটলেট। প্রতিষ্ঠানটি থেকে বেনজীর-জসিমের বার্ষিক আয় ৫০ কোটি টাকার বেশি। রয়েল ঈগল এস্টেটের বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিটির ৫৫ শতাংশ শেয়ারের মালিক বেনজীরের স্ত্রী জিসান মির্জা। বাকি ৪৫ শতাংশ শেয়ার জসিম উদ্দিনের। দুজনই প্রতিষ্ঠানটির ম্যানেজার পদে রয়েছেন। এ ছাড়া কোম্পানিটি এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এসবিকে করপোরেট সার্ভিসকে।

দুবাই ছাড়াও দেশে রয়েছে বেনজীরের ক্যাশিয়ার জসিমের হাজার কোটি টাকার সম্পত্তি। কক্সবাজারে বেস্ট ওয়েস্ট ইন হোটেল ছাড়াও রামাদা হোটেল নামে একটি ফাইভ স্টার হোটেল গড়ে তুলেছেন জসিম উদ্দিন। হোটেলটির বর্তমান বাজারমূল্য ৪০০ কোটি টাকার বেশি। চট্টগ্রামে জসিমের রয়েছে এক রাজকীয় প্রাসাদ। যা দুবাই বাদশাহদের প্রাসাদকেও হার মানায়। রয়েছে দেড় শ কোটি টাকা মূল্যের আরেকটি বহুতল ভবন। এ ছাড়াও চট্টগ্রামে নামে-বেনামে তার শত কোটি টাকার সম্পত্তি রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাবেক আইজিপি বেনজীরের অর্থেই ফুলে ফেঁপে বিপুল অর্থের মালিক বনে যান জসিম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com