1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online

সংকটে ৪৬০ থানা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না পুলিশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

নানা সংকটে জর্জরিত পুলিশ। গত ৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অবকাঠামোয় হামলার ক্ষত এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের। বিপরীতে এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। মাঝেমধ্যেই ঘটছে অনাকাক্সিক্ষত ঘটনা। বেড়েছে চুরি-ডাকাতি ছিনতাইসহ বহুমাত্রিক অপরাধ। এখনো অনিরাপদ সড়ক-মহাসড়ক, শহর-জনপদ। যৌথ বাহিনীর সহায়তা ছাড়া নিরাপত্তা নিশ্চিতে এখনো শতভাগ ভূমিকা রাখতে পারছেন না পুলিশ সদস্যরা। স্বাভাবিক  হয়নি এখনো পুলিশের দাপ্তরিক কার্যক্রম।

পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গত জুলাই-আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে থানাসহ নানা স্থাপনায় ব্যাপক লুটপাট হয়। অস্ত্র-গুলি, মামলার নথিসহ কোটি কোটি টাকার মালামালের হদিস এখনো মেলেনি। সহিংস হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ১২০টি থানায়। এর মধ্যে ৫৮টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের শিকার হয়েছে ৬২টি থানা। ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৪টি। ১ হাজার ৭৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হামলা থেকে রেহাই পায়নি পুলিশ সদর দপ্তরও। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকার বেশি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026