1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

একটি মোরগের দাম ১ লাখ ৩২ হাজার টাকা!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ২২০ বার দেখা হয়েছে

এক লাখ ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে একটি মোরগ। অবাক হবেন না, ঠিকই পড়ছেন। একটি মোরগের দাম এক লাখ ১০ হাজার রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ লাখ ৩২ হাজার টাকা।

ভারতের কেরালার কোট্টায়ামের একটি চার্চে সম্প্রতি নিলামে এই অবিশ্বাস্য দাম ওঠে একটি মোরগের। খবর আনন্দবাজারের।
কোট্টায়ামে পোনপল্লি সেন্ট জর্জ জ্যাকোবিট সিরিয়ান অর্থোডক্স চার্চে প্রতি বছর একটি মোরগ নিলাম হয়। এর আগে একবার সর্বোচ্চ ১৫ হাজার রুপিতে বিক্রি হয় একটি মোরগ। তারপর গত বছর সব রেকর্ড ছাপিয়ে যায়, সেবার একটি মোরগ ৬০ হাজার রুপিতে বিক্রি হয়।

প্রতি বছর এই চার্চে উৎসবের অংশ হিসেবে এই মোরগ নিলাম হয়। প্রথা হলো- চার্চে উৎসবের সময় এলাকার মানুষ সেখানে রুটি ও মোরগ দান করেন। মোরগ রান্না করে রুটির সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে চার্চ। কিন্তু একটি মোরগ রেখে দেয়া হয়। সেটিকে বলা হয় ‘পন্নুম কোঝি’। এটিকেই নিলামে তোলা হয়। যে সবচেয়ে বেশি দাম দেন তিনিই পান এই মোরগ।

গত ১৮ বছর ধরে মনোজ জোসেফ নিলামে এই মোরগ কিনছেন। মনোজ কোট্টায়ামেরই বাসিন্দা। তিনি কোয়ম্বত্তুরে ব্যবসা করেন। চার্চ সংলগ্ন এলাকার এক নারীকে ১৮ বছর আগে বিয়ে করেন। তারপর থেকে প্রতি বছর নিলামে অংশ নেন। আর প্রতিবার তিনিই জেতেন নিলাম।

তবে এবার যে দামে তিনি মোরগটি কিনলেন তা রেকর্ড। এবার তিনি এক লাখ ১০ হাজার রুপিতে মোরগটি কিনে নেন। যেটির বাজার মূল্য হবে বড় জোর ৫০০ রুপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026