1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

সংকটে আমদানিকারকরা ♦ অনেকেই চাহিদামতো এলসি খুলতে পারেননি ♦ রমজানে অতিপ্রয়োজনীয় পণ্য নিয়ে শঙ্কা ♦ অবশেষে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

পবিত্র রমজানে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আমদানিকারকরা ব্যাংক থেকে প্রত্যাশিত এলসি (ঋণপত্র) খুলতে না পারায় এবং কিছু কিছু ব্যাংকের ক্রেডিট লাইন খারাপ হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। যদিও রমজান সামনে রেখে ১১ ধরনের অতিপ্রয়োজনীয় পণ্যের আমদানি সহজ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান বাদশা বলেন, সাধারণত রমজান শুরু হওয়ার চার-পাঁচ মাস আগে থেকেই অতিপ্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়া শুরু করেন আমদানিকারকরা। ব্যাংকগুলোর নানান সমস্যার কারণে এখনো প্রত্যাশিত এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এটা যদি অব্যাহত থাকে, তাহলে রমজানে অতিপ্রয়োজনীয় পণ্যের সংকট সৃষ্টি হবে। তাই সরকারকে এখনই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

জানা যায়, রমজান শুরুর কয়েক মাস আগে থেকেই অতিপ্রয়োজনীয় পণ্য আমদানি শুরু করেন দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জের আমদানিকারকরা। কিন্তু বর্তমানে ১১টি ব্যাংকের ক্রেডিট লাইন খারাপ হওয়ার কারণে সেসব ব্যাংক থেকে এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। এ ছাড়া অন্য ব্যাংকগুলো থেকেও খোলা যাচ্ছে না প্রত্যাশিত এলসি। তাই রমজানের অতিপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে রমজান সামনে রেখে ১১ ধরনের অতিপ্রয়োজনীয় পণ্য আমদানি সহজ করে দাম সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026