1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

দুর্নীতিবাজ যেই হোক তাকে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ২৩৮ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দুর্নীতিবাজদের যথাযথ শাস্তি প্রদান এবং কোন নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি এসিসি বার্ষিক রিপোর্ট – ২০১৮ পেশ উপলক্ষে এসিসি’র চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে সংস্থার চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবা খাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেন তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
রাষ্ট্রপতি দুর্নীতি মামলায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করে তদন্ত কর্মকর্তাদের (আইও) সক্ষমতা বাড়াতে কার্যকর ব্যবস্থা নিতে এসিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সমাজ থেকে দুর্নীতি অবশ্যই নির্মূল করতে হবে এবং দুর্নীতি করা থেকে বিরত থাকতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরন কর্মসূচী গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান। রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা মূলক প্রচারনা চালানো এবং সমাজের সকল স্তরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুদক চেয়ারম্যান বিগত এক বছরে কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। অনুষ্ঠানে এসিসি কমিশনার যথাক্রমে এএফএম আমিনুল ইসলাম এবং ড. মোহম্মদ মোজাম্মেল হক খান, এসিসি সচিব মো. দেলোয়ার বখত এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026