1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন ৭ কলেজ শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

রাতের মধ্যে অধিভুক্ত সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠন করা না হলে আগামীকাল (বুধবার) আবার অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ ঘোষণা দেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আব্দুর রহমান। দীর্ঘ আট ঘণ্টার অবরোধ শেষ করে সড়ক ছাড়েন তারা।

আব্দুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা না হলে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় আবারও অবরোধ করা হবে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, যেন আমাদের দাবি দ্রুত মেনে নেয়। যদি সরকার আমাদের দাবি না মেনে নেয় আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করা হবে।

তিনি বলেন, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে আমাদের বৈঠকের সম্ভাবনা আছে। যদি বৈঠক হয়, শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের ডাকে, আমরা ৭ থেকে ১৪ জন প্রতিনিধি সেখানে যাব। অপরদিকে অবরোধ থাকবে। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, একই দাবিতে গত ২১ অক্টোবর ও ২৩ অক্টোবর সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রাথমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026