1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ৫৩ শিক্ষার্থী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করায় ৫৩ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। তাদেরকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

এর আগে আজ দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে আমি কে, ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অটল থাকেন। তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। তবুও কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে থাকলে তাদের আটক করেন তারা।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আটকদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026