1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কাঁচা বাজারের উত্তাপে দিশেহারা ক্রেতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক।

 

হঠাৎ করেই আবারও কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী। এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে এই নিত্যপণ্যটির দাম। আবারও চড়েছে সবজির বাজারও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের সবজি বিক্রেতা মো. রাহাত জানান, বুধবার এই মরিচ ছিল ২৪০ টাকা কেজি।

হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, শুনলাম বর্ডার বন্ধ। মরিচ ঢুকে নাই। তাই দাম বেশি।

ভ্যানে করে সবজি বিক্রি করা কামাল হোসেন নামে একজন বলেন, আমরা কারওয়ান বাজার থেকে সবজি আনি। ওইখানেই দাম অনেক। পাইকারিতে দাম না কমলে আমগো হাতে কিছু নাই।

এদিকে হঠাৎ দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন অনেক ক্রেতা৷ মুক্তার আলী নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আড়াই শ গ্রাম মরিচ ১০০ টাকা! চিন্তা করা যায়? সব কিছুর দাম বাড়তি। এইভাবে চলে নাকি?

কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় তিনি বিকল্প পথ ধরেছেন বলে জানান। মুক্তার আলী জানান, কাঁচা মরিচ না কিনে ১০ টাকার শুকনো মরিচ কিনেছেন তিনি।

বাজার ঘুরে দেখা গেছে, শুধু কাঁচামরিচ নয়, সব ধরনের সবজির দামই চড়া।

একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। বাজার ভেদে আবার এই পেঁপেই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে৷ তবে অন্যান্য সব সবজির দাম ৬০ টাকার বেশি।

বাজারে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস দরে৷ শশার কেজি ৮০ টাকা, লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মূলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বেগুন। প্রতি কেজি টমেটোর জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026