1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মন্ত্রী লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করে শৃঙ্খলা প্রদর্শন করলেন ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইনের নিন্দা করেছে বহুজাতিক দেশসমূহ বাহরাইনে ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড সেবা ব্যাহত, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বৃদ্ধি প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করায় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শনিবার এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল টিকিটের দাম সর্বোচ্চ ১০,৯৯০ ডলার নির্ধারণ ফাইনাল টিকিট ১০ হাজার ডলারের বেশি, বিশ্বকাপের টিকিট বিক্রিতে ডায়নামিক প্রাইসিং শুরু শেখ হাসিনার পক্ষে চিঠি প্রাপ্তির কোনো তথ্য নেই: চিফ প্রসিকিউটর স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, নড়াইলের ১৮ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন

News Search People Business Jobs Download App Log In স্যাম্পল পাঠানোর আড়ালে পাচার ৪০০ কোটি টাকা!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

যে কোনো পণ্য রপ্তানিতে ক্রেতাকে স্যাম্পল বা নমুনা পাঠাতে হয়। ক্রেতা সন্তুষ্ট হলেই আসে অর্ডার। কিন্তু বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠাতেই যদি ৪০০ কোটি টাকা চলে যায়, সেটাকে কী বলবেন?

সম্প্রতি এমন আজব একটি ঘটনা ধরা পড়েছে। কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের ত্রুটির সুযোগ নিয়ে এক কিংবা দুই টাকা নয়, প্রায় ৪০০ কোটি টাকার পোশাক পণ্য রপ্তানি হয়েছে। সেক্ষেত্রে কোনো মুদ্রা দেশে ফেরত আসেনি। আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, যুক্তরাজ্য, সৌদি আরব, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে এ অর্থ পাচার হয়েছে।

জানা যায়, ২০২৩ সালে রপ্তানির আড়ালে এ টাকা পাচার করে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। ১৭৮০টি চালানের মাধ্যমে তা পাচার হয়েছে বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টির অধিকতর তদন্তের জন্য কাস্টমস গোয়েন্দা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে যৌথ টিম গঠনের কাজ শুরুও হয়েছে।

কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের ত্রুটির সুযোগ নিয়ে এক কিংবা দুই টাকা নয়, প্রায় ৪০০ কোটি টাকার পোশাক পণ্য রপ্তানি হয়েছে। সেক্ষেত্রে কোনো মুদ্রা দেশে ফেরত আসেনি। আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, যুক্তরাজ্য, সৌদি আরব, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে এ অর্থ পাচার হয়েছে।

বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠিত জাতীয় টাস্কফোর্সের দশম সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। জুলাই মাসে অনুষ্ঠিত ওই সভায় কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের বিভিন্ন ত্রুটি নিয়েও আলোচনা হয়েছে। ওই ত্রুটির কারণে পণ্য রপ্তানির আড়ালে অর্থপাচার হয়েছে। ত্রুটি নিরসনে সফটওয়্যার নিয়মিত আপডেট করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া অনিয়ম রোধে চট্টগ্রাম বন্দরের এক্সিট গেটে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026