1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার রাতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশেও ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর আগে, স্থল গভীর নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটির ধীরগতির কারণে উপকূলে বৃষ্টির স্থায়িত্ব ছিল বেশ কয়েকদিন। এর মধ্যে বৃষ্টি কমে যাওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তর শিগগিরই আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছিল। সংস্থাটি জানিয়েছিল, ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে।

সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এমন সময় স্বস্তির বৃষ্টি চাইছে দেশবাসী। এরই মধ্যে আগামী সোমবারের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকালের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগরে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর , বর্তমানে সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হয়ে যাচ্ছে। এটা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026