1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

আফগান পার্লামেন্টের সাংস্কৃতিক উপদেষ্টাকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯
  • ২২৫ বার দেখা হয়েছে

আফগানিস্তান পার্লামেন্টের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কাজ করা এক খ্যাতিমান সাবেক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার কাবুলের দক্ষিণ-পশ্চিমে মিনা মঙ্গলকে গুলি করে হত্যা করা হয়।

এর ঠিক একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন মিনা।

গত ৩ মে ফেসবুক পেস্টে মিনা তার প্রাণনাশের হুমকির কথা প্রকাশ করেন। তাকে হুমকি দিয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, তিনি দেশকে ভালোবাসেন এবং তিনি মৃত্যুকে ভয় পান না।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, অজ্ঞাত হামলাকারীরা মিনাকে গুলি করেছে। পুলিশের একটি স্পেশাল ইউনিট ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাত ব্যক্তি নিজের বাড়ির কাছে মিনাকে গুলি করে হত্যা করেছে।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে নিহত মিনার মা সন্দেহভাজন খুনিদের নাম প্রকাশ করেছেন। এই লোকগুলো এর আগে মিনাকে একবার অপহরণ করেছিল বলে জানিয়েছেন তিনি। অপহরণের ঘটনায় এদের সবাইকে গ্রেফতার করা হলেও ঘুষ দিয়ে তারা সবাই কারাগার থেকে বের হয়ে যান বলে অভিযোগ করেছেন তিনি।

এ হত্যাকাণ্ডের ঘটনায় আফগানিস্তানের নারী অধিকারকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হুমকির কথা জানালেও মিনার সুরক্ষায় কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না তার জবাব চেয়েছেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026