1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অর্থনীতির খরা ও বৈরী সময়ের বাজেট প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে – আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

আর্থিক সংকটের কারণে এই প্রথম বছরওয়ারি হিসাবে বাজেটের আকার প্রায় ৫ শতাংশ কমানো হয়েছে। এতে বাজেট ঘাটতিও কিছুটা কমানোর প্রস্তাব করা হয়েছে। যা দেশের আর্থিক কাঠামো ও সম্পদ ব্যবস্থাপনার ওপর চাপ কমাবে বলে মনে করা হচ্ছে। যদিও বাজেটের আকার কমার কারণে অনেক খাতেই বরাদ্দ কমেছে। এতে সামগ্রিকভাবে জনগণের সুবিধা কমবে। বরং নতুন করে করের বোঝা চাপবে সাধারণ মানুষের কাঁধে। চলতি ২০২৩-২৪ অর্থবছর বাজেট ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। আর নতুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৪ দশমিক ৫ শতাংশ।

গতকাল জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয় এ বাজেট। এরপর এতে অনুস্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকাল ৩টার কিছু আগে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরনে ছিল লাল পাড়ের জামদানি শাড়ি এবং সাদা শার্টের ওপর হালকা নীল রঙের স্যুট-কোট পরিহিত হাস্যোজ্জ্বল অর্থমন্ত্রীর পায়ে ছিল কালো জুতা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026