1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

তাপপ্রবাহ শেষে বৃষ্টি নিয়ে সুখবর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে এলেও আবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শনিবার (১ জুন) দেশের প্রায় ১৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে দেশের আকাশে মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর প্রভাবে ৩ জুন প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ঢাকায় আজ ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমি বায়ু দেশের ভেতরে ঢুকতে শুরু করেছে। এখনও বর্ষা না এলেও এর প্রভাব পড়তে শুরু করবে শিগগিরই।

আগামী ৩ জুন প্রায় সারা দেশে বৃষ্টি হতে পারে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।


আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে সোমবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহে এবং রাজশাহী ও সিলেট বিভাগের কয়েক জায়গা, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026