1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ভেজাল ওষুধে বিপাকে রোগী ♦ আটা, ময়দা দিয়ে তৈরি অ্যান্টিবায়োটিক ♦ অ্যালবুমিনে ভেজাল সংকটে রোগীর জীবন ♦ ভেজাল চক্রের বড় বাজার মিটফোর্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

আটা, ময়দা, সুজি দিয়ে সাভার ও কুমিল্লার কারখানায় বানানো হতো নকল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট-ক্যাপসুল। এরপর সেগুলো ট্রাক বা পিকআপে বরিশালে মজুত করা হতো। সেখানে গুদামজাত করে পরে ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করত সংঘবদ্ধ চক্র। ১০ বছর ধরে এ প্রতারণা করে আসছিল চক্রটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে এ চক্রের পাঁচজন গ্রেফতার হলে উঠে আসে প্রতারণার চিত্র।

শুধু অ্যান্টিবায়োটিক নয়, লিভার সিরোসিসের চিকিৎসায় ব্যবহৃত অ্যালবুমিন ইনজেকশন নিয়েও চলছে ভেজাল সিন্ডিকেট। কিন্তু এ নিয়ে নেই কোনো উদ্যোগ। ইনজেকশন পুশ করার পরই অনেক সময় রোগী মারা যাচ্ছে। দোষ গিয়ে পড়ছে ডাক্তারদের ঘাড়ে। তাই অনেক চিকিৎসকই ঝুঁকি এড়াতে এ ওষুধ এখন আর ব্যবহার করছেন না। গত বছরের নভেম্বরে এক নকল অ্যালবুমিন প্রস্তুতকারীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক মাস আগে লিভার সিরোসিসে আক্রান্ত এক রোগীকে অ্যালবুমিন ইনজেকশন দেওয়ার পর সেই রোগী মারা যান। এরপর আরও কয়েকজন রোগীকে ওই ইনজেকশন দেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় আইসিইউতে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। পরে ওসমানী মেডিকেলের চিকিৎসকরা অ্যালবুমিন ওষুধ ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। শুধু এ হাসপাতাল নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও ভেজাল অ্যালবুমিন নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় চিকিৎসকদের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026