1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হামের প্রাদুর্ভাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ডা. তাসনিম জারার, সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের ঐতিহাসিক ফারাক্কা দিবস: অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি বিএনপির বিজয় দিবসে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য: জুনে শুরু হচ্ছে ঋণের কিস্তি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে আসছে ‘প্রবাসী কার্ড’, দুই মাসের মধ্যে চালুর ঘোষণা ঈদুল আজহায় সাত দিনের সরকারি ছুটি ঘোষণা দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমাল বাজুস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঢাকা দক্ষিণ সিটিকে দেশের সেরা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

এমপি আনার হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশে ভারতীয় পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

 

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশের স্পেশাল একটি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এসেছে। আনারের মৃত্যুর ঘটনায় নানা দিক নিয়ে ডিবি ওয়ারী বিভাগের সঙ্গে আলোচনা বসছে বলে জানায় সূত্র।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে ভারতীয় স্পেশাল পুলিশের দুই সদস্যদের একটি টিম। এর আগে বিকাল ৩টার দিকে তারা ঢাকায় এসে পৌঁছায়। পরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন হয়ে বিকালে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর একটি বৈঠক করে। পরে সন্ধ্যায় ডিবি কার্যলয়ে আসেন তারা।

ডিবি সূত্র জানায়, ভারতীয় পুলিশ সদস্যরা নিহত আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন। এবং এ ঘটনায় সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তারের বিষয়ও আলোচনা হবে। বর্তমানে তারা গোয়েন্দা পুলিশ ওয়ারী বিভাগের সঙ্গে আলোচনা করছে।

এর আগে গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি। এ ঘটনায় ব্যবহৃত গাড়িও জব্দ করেছে কলকাতার পুলিশ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026